সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে বাবুগঞ্জে দুই কিলোমিটারজুড়ে মানববন্ধন

এফএনএস | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০১:৫১ পিএম
সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের দাবিতে বাবুগঞ্জে দুই কিলোমিটারজুড়ে মানববন্ধন
ছবি: FNS

সুগন্ধা নদীর ভয়াবহ ভাঙন থেকে বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।

শনিবার সকাল ১০টায় সরকারি আবুল কালাম ডিগ্রি কলেজ থেকে চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসা পর্যন্ত নদীর ভাঙনকবলিত এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে নারী-পুরুষ, শিক্ষক, শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সুগন্ধা নদীর অব্যাহত ভাঙনে দেহেরগতি ইউনিয়নের অসংখ্য বসতবাড়ি, রাস্তাঘাট, আবাদি জমি ও বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে ভাঙনের ঝুঁকিতে রয়েছে সরকারি আবুল কালাম কলেজের একাডেমিক ভবন ও ছাত্রাবাস, জামেনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, ২৯ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দেহেরগতি ইউনিয়ন পরিষদ ভবন এবং চরসাধুকাঠী ফাজিল মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা।

তাঁরা আরও বলেন, নদীভাঙন রোধে কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণ না করায় প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা। অনেক পরিবার ইতোমধ্যে বসতভিটা ও সহায়-সম্বল হারিয়েছেন। দ্রুত নদীশাসন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন করা না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

মানববন্ধন আয়োজক কমিটির আহ্বায়ক ও স্থানীয় সমাজকর্মী সুজন মুন্নার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে মাইনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন বরিশাল জেলা (দক্ষিণ) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহিনুল ইসলাম শিহাব মোল্লা, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন হেনায়েত, ইউনিয়ন জামায়াতের আমির এরশাদ হোসাইন, চরসাধুকাঠী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, শিক্ষক হাফেজ মমিনুল ইসলামসহ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

মানববন্ধন থেকে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দোয়ারিকা সেতু) থেকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত সুগন্ধা নদীর ভাঙনকবলিত এলাকায় নদীশাসন, স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ ও সার্বিক উন্নয়নের দাবি জানানো হয়।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে দেহেরগতি ইউনিয়নের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় স্থাপনা, বসতবাড়ি, আবাদি জমি ও যোগাযোগব্যবস্থা মারাত্মক হুমকির মুখে পড়বে। তাই ভাঙন রোধে আর বিলম্ব না করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
চাকলা গ্রামের কৃষক পরিবারের সন্তান থেকে বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হয়ে ওঠার এই যাত্রা নিঃসন্দেহে তাঁর ব্যক্তিগত জীবনের উল্লেখযোগ্য অর্জন। এখন তাঁর সামনে প্রত্যাশা আরও বড়। রাজনৈতিক অঙ্গনে সাংগঠনিক দক্ষতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা, শিক্ষার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রেখে তিনি কতটা এগিয়ে যেতে পারেন, সেটিই হবে আগামী দিনের গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।

আপনার জেলার সংবাদ পড়তে