কাউখালীতে

শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৫:০৩ পিএম
শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রমে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
ছবি: FNS

 শ্রীগুরু সঙ্ঘের অভ্যন্তরীণ বিষয়ে প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেয়া হবে না বলে দাবি জানিয়েছেন শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের নেতৃবৃন্দ। গত ১০ নভেম্বর দৈনিক আমার দেশ সহ কিছু সংবাদপত্র ও অনলাইন মিডিয়ায় মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয় । নেতৃবৃন্দ বলেন, আশ্রমের তহবিল তছরুপকারী এক চোরের পক্ষাবলম্বন করে চোরের অনুসারী কুচক্রী একটি মহল প্রশাসনের উপর ভর করে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায়। তাঁরা এই অপশক্তির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ।
পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি দৈনিক আমার দেশসহ কিছু গণমাধ্যমে কাউখালীর আশ্রমে দুই ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কমিটি স্থগিত শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ অসত্য। আশ্রমের বর্তমান কার্যকরী কমিটি সম্পূর্ণ বৈধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠনতন্ত্র এবং দেশের আইন মেনে গঠিত হয়েছে।
আশ্রমের প্রাক্তন কোষাধ্যক্ষ বিপুল বরণ ঘোষ অডিটে প্রমাণিত কোটি টাকার বেশি তহবিল আত্মসাৎ করেছেন। তার বিরুদ্ধে ইতিমধ্যে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। নিজের অপরাধ ঢাকতে তিনি কুচক্রী মহলের সহায়তায় এসব অপপ্রচার চালাচ্ছেন।
রতন লাল কর আশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকেই জড়িত এবং বাংলাদেশি বংশোদ্ভূত ও প্রাক্তন সাধারণ সম্পাদক রনঞ্জয় কৃষ্ণ দত্ত তিতাস গ্যাসের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে অবসর নেওয়ার পর অসুস্থতার কারণে পদ থেকে অব্যাহতি নেন। তাদের বিরুদ্ধে অর্থ তছরুপের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আগামী ২৫ নভেম্বর শ্রীশ্রী মদ্ দুর্গা প্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব উৎসবকে বাধাগ্রস্ত করতে একটি স্বার্থান্বেষী মহল অপচেষ্টা চালাচ্ছে। উৎসব সুষ্ঠু করতে জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতাকে সাধুবাদ জানালেও ধর্মীয় প্রতিষ্ঠানে অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশ্রমের নির্বাহী সভাপতি অধ্যক্ষ পরিমল কর্মকার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মন্ডল, সহ-সভাপতি শংকর দেবনাথ এবং সহ-সাধারণ সাংগঠনিক সম্পাদক ভক্ত রঞ্জন কর্মকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে