বাউফলে হাত-পা উদ্বারের তিন দিন পর বিচ্ছিন্ন দেহ উদ্ধার

কাজল বরণ দাস; পটুয়াখালী: | প্রকাশ: ১৪ নভেম্বর, ২০২৬, ০৭:০৬ পিএম
বাউফলে হাত-পা উদ্বারের তিন দিন পর বিচ্ছিন্ন দেহ উদ্ধার
ছবি: FNS

পটুয়াখালীর বাউফলে রুহুল আমিন (৬০) নিখোঁজের ৯দিন পর বিভিন্ন স্থানে ছড়িয়ে ফেলা হাত পা মাথা ও খণ্ডিত দেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাউফল থানা পুলিশ শাহিদা নামের এক নারী ও আবুল বশার নামের এক যুবককে গ্রেফতার করেছে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সকাল ৯টা থেকে উপজেলার কালীশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার বিভিন্ন স্থানের কুচুরীপানার ডোবা ও ধান খেত থেকে এসব বিচ্ছিন্ন অংশ উদ্ধার পুলিশ।

পটুয়াখালী সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী জানান- ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জের ধরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছে। গ্রেফতারকৃত দুইজনের ৬৪ ধারায় জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার জেলার সংবাদ পড়তে