মাধবপুরে ৭২ কে.জি. গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ: | প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৬, ০৪:৫১ পিএম
মাধবপুরে ৭২ কে.জি. গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: FNS

হবিগঞ্জের মাধবপুরে ৭২ কে.জি. গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ওই দিন ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যান থেকে নেমে ৩ ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাব
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী থানার পাখারচর গ্রামের মৃত হাফেজ সরকারের ছেলে রাকিব সরকার (২৩) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মো. দুল মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)কে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষভাবে লুকানো তিনটি কাগজের কার্টন থেকে ৩৬টি পোটলায় মোড়ানো ৭২ কে.জি. গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

মাধবপুরে ৭২ কে.জি. গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। শুক্রবার ভোর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ওই দিন ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক দল ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌরসভার স্টেডিয়ামপাড়া এলাকায় চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যান থামানোর সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ভ্যান থেকে নেমে ৩ ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে র্যাব
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার গেদু মিয়ার ছেলে মো. হাসক মিয়া (২৯), গোপালগঞ্জের কাশিয়ানী থানার পাখারচর গ্রামের মৃত হাফেজ সরকারের ছেলে রাকিব সরকার (২৩) এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার দক্ষিণ সুরমা গ্রামের মো. দুল মিয়ার ছেলে হাসানুর জামান (৩০)কে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে কাভার্ড ভ্যানের ভেতরে বিশেষভাবে লুকানো তিনটি কাগজের কার্টন থেকে ৩৬টি পোটলায় মোড়ানো ৭২ কে.জি. গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে উদ্ধার করা গাঁজা ও জব্দ করা কাভার্ড ভ্যানসহ তাদের মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা জানান এব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে