মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ: | প্রকাশ: ১২ নভেম্বর, ২০২৬, ০২:৫৫ পিএম
মাধবপুরে ডাকবাহী মেইলগাড়ি-ট্রাকের সংঘর্ষে নিহত ৩
ছবি: FNS

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী মেইলগাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন মেইলগাড়ির চালক মো. জসিম (৪০) ও মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) এবং আবুল কালাম আজাদ (৫৫)। তাঁরা ঘটনাস্থলেই মারা যান। মোঃ জসিম ও আবুল কালাম আজাদের বাড়ি মৌলভীবাজার জেলার কমলগঞ্জে। মজনুর ঠিকানা জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আড়াইটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া-কায়সারনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ডাকবাহী গাড়িটি সিলেট পোস্টাল ডিভিশনের মেইল পরিবহনের কাজে নিয়োজিত ছিল।
মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুক্তাদির হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে