পাবনার চাটমোহর উপজেলার গুনাইগাছা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় মানবাধিকার সাংস্কৃতি ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁচতে চাঁই সমাজ উন্নয়ন সমিতি এই সভার আয়োজন করে। ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ আঃ কাদেরের সভাপতিত্বে ও সাংবাদিক কামাল আহমেদ সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পাবনা জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য হেলালুর রহমান জুয়েল,ইউপি সদস্য রবিউল করিম বাবু,স্কুল শিক্ষক তারাক্কি খানম.হারডোর নিবাহী পরিচালক জাহাঙ্গীর আলম,নাসিমা খাতুন প্রমুখ।