ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে পাবনার ঈশ্বরদীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঈশ্বরদী উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।বর্ণাঢ্য শোভাযাত্রাটি ঈশ্বরদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় দিবসটির ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান সংবলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করা হয়। ঈশ্বরদী পৌর বিএনপির আহ্বায়ক মাহবুবুর রহমান পলাশের সভাপতিত্বে এবং পৌর বিএনপির সদস্য সচিব ইমরুল কায়েস সুমন ও যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নয়নের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। সমাবেশে বর্তমান সরকারকে অন্যায় ভাবে অস্থিতিশীল করার চেষ্টা কিংবা দেশের অর্থনীতি ধ্বংসের অপচেষ্টা করা হলে এ দেশের মানুষকে সঙ্গে নিয়ে তাদের রাজনৈতিক ভাবে চিরতরে প্রতিহত করার কঠোর হুঁশিয়ারি দেন প্রধান অতিথি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। হাবিব বলেন, স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য। ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। সূচনা করেন উন্নয়ন ও উৎপাদনের নবধারার রাজনীতি।তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক ভাতৃপর্যমণ্ডিত দিন। সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদ, একনায়কতন্ত্র, একদলীয় শাসন, জনজীবনে বিশৃঙ্খলাসহ তখনকার বিরাজমান নৈরাজ্যের অবসান ঘটে। একটি অস্থিতিশীল পরিবেশ থেকে দেশ একটি সুশৃঙ্খল পরিবেশে ফিরে আসে। যারা আজ বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছেন এবং বিএনপিকে নিয়ে নানা কথা বলছেন, তারা অতীতেও সরকার উৎখাতের অপচেষ্টা করেছেন। পরিষ্কার ভাষায় বলতে চাঁই, হুমকি-ধামকি বন্ধ করে ন্যায্য ও রাজনৈতিক ভাষায় কথা বলুন। সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক জিয়াউল হক সন্টু সরদার, সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি রেজাউল করিম শাহীন, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমন, উপজেলা শ্রমিক দলের সভাপতি ভাষা প্রামানিক, সাধারণ সম্পাদক ছবি মন্ডল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, সদস্য সচিব আলী জুবায়ের প্রতীক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মামুনুর রশীদ নান্টু,
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব, সাধারণ সম্পাদক রিয়ামুল ইসলাম রিয়ামসহ উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।