রাজশাহীর বাঘায় মাদক মামলায় ১ বছর ৪ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিসুর রহমান উপজেলার কিশোরপুর গ্রামের মাজদার রহমানের ছেলে।