করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গত রোববার সারা দেশের ন্যায় পাবনার সুজানগরেও ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সুজানগর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদফতরের উদ্যোগে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যদের অংশ গ্রহণে উপজেলা চত্বর থেকে বের হওয়া র্যালিটি সুজানগর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বিদ্যুতের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউসিসিএ’র সভাপতি মোঃ ইয়াকুব আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ শামীম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ লুফর রহমান, ও সমবায়ী মোঃ আলমগির হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মনোয়ার হোসেন। শেষে উপজেলার ৩টি সফল সমবায় সমিতির মাঝে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন সমিতির মাঝে ৬লক্ষ্য টাকা ঋণের চেক বিতরণ করা হয়।