সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব

এফএনএস (ফজলে রাব্বী সোহেল; সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : | প্রকাশ: ১৮ অক্টোবর, ২০২৫, ০৮:২৮ এএম
সোনারগাঁয়ে তিনদিন ব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসব

বাউল সাধক ফকির লালন শাহের তিরোধান উপলক্ষে শুক্রবার সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে তিনদিন ব্যাপী লালন মেলা ও তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এমেলার আয়োজন করে।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের উপ-পরিচালক এ কে আজাদ সরকারের সভাপতিত্বে ও রেজিষ্ট্রেশন কর্মকর্তা এ কে এম মোজাম্মিল হকের সঞ্চালনায় জুলাই শহীদ ইমরান হোসেনের বাবা সালেহ আহমদ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কনজারভেশন অফিসার নাসিব ইসলাম অভি, বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। লালন মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পকর্ম প্রদর্শন ও বিপণনের জন্য ১০জন কারুশিল্পীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া তারুণ্যের উৎসবে থাকবে আলোচনা অনুষ্ঠান। লালন মেলায় প্রতিদিন দেশের স্বনামধন্য কণ্ঠ শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হবে লালন সংগীত।  আগামী ১৯ অক্টোবর রোববার বিকেল ৫ টা পর্যন্ত অনুষ্ঠান চলবে।

আপনার জেলার সংবাদ পড়তে