কিশোরগঞ্জে মাও.সাদপন্থীদের জেলা ইজতেমার নামে জমায়েত ও অপতৎপরতা বন্ধের দাবীতে স্মারকলিপি দিয়েছে কিশোরগঞ্জ জেলা ইমাম ও উলামা পরিষদের নেতৃবৃন্দ। সোমবার সকালে স্মারক লিপিটি গ্রহণ করেন জেলাপ্রশাসক সোহানা নাসরিন। এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের উলামায়ে কেরাম ও তাবলীগের সাধারণ সাথীদের পক্ষে মুফতী মাও আবুল বাশার, মাও উবায়দুল্লাহ ফারুক,কালেক্টরেট জামে মসজিদের ইমাম মাও হেলাল উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দের সূর্য সন্তান হযরতজী হজরত মাওলানা ইলিয়াছ রহ. এর মাধ্যমে তাবলীগ জামাতের কাজ শুরু হয় এবং বিশেষভাবে সর্বস্তরের দেওন্দী উলামায়ে কেরামের সমর্থনে তাবলীগ জামাতের কাজ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, কথিত মাও: সা’দ কান্ধলবীর কুরআন-
হাদীসের মনগড়া ব্যাখ্যা ও শরিয়ত বিরোধী বিভিন্ন বয়ান -এর কারণে দারুল উলূম দেওবন্দসহ বিশ্বের নির্ভরযোগ্য উলামায়ে কেরাম তার বয়ান না শোনা ও তার অনুসরণ না করার জন্য ফাতওয়া প্রদান করেন। আমাদের দেশের
সাদপন্থীরা উলামায়ে কেরামের আহ্বানে সাড়া দিয়ে সঠিক পথে আসার পরিবর্তে কথিত মাও: সা’দ কান্ধলবীর ভ্রান্ত মতামত প্রচার ও প্রতিষ্ঠা করার জন্য চরমপন্থা ও উগ্রতার পথ বেছে নিয়েছে। যার বহি:প্রকাশ তারা বিভিন্ন সময়
বিভিন্নভাবে করে আসছে। এর অন্যতম দৃষ্টান্ত ২০১৮ সালের ১ ডিসেম্বর টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় আক্রমণ করে শত শত আলেম-উলামা, ছাত্র ও তাবলীগের সাধারণ সাথীদেরকে মারাত্মকভাবে আহত করেছিল এবং গত ১৮ ডিসেম্বর/২০২৪ ইং তারিখে গভির রাতে টঙ্গী ইজতেমার মাঠে সন্ত্রাসী কায়দায় পরিকল্পিতভাবে
শূরায়ী নেজামের ঘুমন্ত সাথীদের উপর আক্রমণ করে ০৪ জনকে হত্যা করে এবং শত শত নিরীহ তাবলীগের সাথীদেরকে মারাত্মকভাবে আহত করে। উল্লেখ্য যে, উক্ত ঘটনায় আমাদের শূরায়ী নেজামের তাবলীগের সাথি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার আমিনুল হক বাচ্চু (অবসরপ্রাপ্ত সেনা সদস্য) ভাইকে নৃশংসভাবে হত্যা করা
হয় এবং কিশোরগঞ্জের প্রায় ৭০ জন নিরীহ তাবলীগের সাধারণ সাথীকে মারাত্মকভাবে আহত করে। সাদপন্থীরা তাবলীগের অন্যতম মূলনীতি/উসূল তথা একরামুল মুসলিমীন ভঙ্গ করার কারণে কার্যত তারা তাবলীগ জামাত থেকে বিচ্যুত একটি ভ্রান্ত দলে পরিণত হয়েছে। তারা একাধিকবার টঙ্গীর মাঠে সন্ত্রাসী আক্রমণ, খুন-
খারাবী ও সহিংসতা এবং উগ্রতা ও আইন-শৃঙ্খলা ভঙ্গকারী কর্মকান্ডের কারণে দাওয়াত ও তাবলীগের নামে তাদের অপতৎপরতা বাংলাদেশে স্থায়ীভাবে নিষেধের দাবি রাখে বটে। এতদসত্বেও তারা জেলা ইজতেমার নামে জমায়েত
করার অপচেষ্টা করে যাচ্ছে। বিশেষ করে কিশোরগঞ্জের আমীনুল হক বাচ্চু ভাই নিহত হওয়ায় এবং ৭০ জন তাবলীগের সাধারণ সাথি তাদের হাতে মারাত্মকভাবে আহত হওয়ায় কিশোরগঞ্জের সর্বস্তরের উলামায়ে কেরাম
এবং তাবলীগের সাধারণ সাথীদের মনে প্রচণ্ড ক্ষোভ ও কষ্ট রয়েছে। তাই সাদপন্থীরা কিশোরগঞ্জে জেলা ইজতেমার নামে কোন জমায়েত করতে চাইলে কিশোরগঞ্জের আইন শৃঙখলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে। অতএব, মহোদয় সমীপে আকুল আবেদন যে, দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে ও কিশোরগঞ্জে শান্তিপূর্ণ সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে সাদপন্থীদের জেলা ইজতেমার নামে যে-কোনো অপতৎপরতা বন্ধের জোড় দাবি জানিয়েছেন।