কাউখালীতে

ইভটিজিংয়ের অপরাধে এক যুবককে তিন মাসের কারাদণ্ড

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৫৯ এএম
ইভটিজিংয়ের অপরাধে এক যুবককে তিন মাসের কারাদণ্ড

কাউখালীতে ইভটিজিং করার অপরাধে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

জানা গেছে, এক ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার মহিলা কলেজের সামনে ঘটনাস্থলে উপস্থিত হইলে স্থানীয় জনগণ ওই বখাটে যুবককে হাতেনাতে ধরে ফেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেয়ে  বখাটে যুবককে ইভটিজিং করার অপরাধে ১৮৬০ এর ৫০৯ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন,কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন উপজেলার চিড়াপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিড়াপাড়া গ্রামের মোশারফ ডাকুয়ার ছেলে নীলু ডাকুয়া (৪৫)।

আপনার জেলার সংবাদ পড়তে