সাত হাজার কৃষককে প্রণোদনা দেবে সরকার

কলাপাড়ায় পাঁচ হাজার হেক্টর জমিতে সূর্যমুখী চাষাবাদ করা হবে

এফএনএস (মিলন কর্মকার রাজু; কলাপাড়া, পটুয়াখালী) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০৭:৩৯ পিএম
কলাপাড়ায় পাঁচ হাজার হেক্টর জমিতে সূর্যমুখী চাষাবাদ করা হবে
ছবি: FNS

 পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকাল সাড়ে তিনটায় কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক সরেজমিন উইং মো. ওবায়দুর রহমান মন্ডল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন’র সঞ্চালনায় মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ি’র উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।
সভায় প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, সরকারি উদ্যোগে এবার কলাপাড়ায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে সূর্যমুখী আবাদ করা হবে। এজন্য সরকার সাত হাজার কৃষককে বীজ ও চার ধরনের সার প্রনোদণা দেওয়া হবে। এছাড়া কলাপাড়ায় এক ফসলি জমিতে কৃষকদের সারা বছর বিভিন্ন ধরনের ফসল উৎপাদনে মিঠা পানি সংরক্ষণের ব্যবস্থা এবং নষ্ট ও বিধ্বস্ত স্লুইস এবং জলকপাট মেরামতে পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সাথে আলোচনা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে