ফিফা অনূর্ধ্ব-১৫

জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাতুলকে গৃহায়ন প্রতিমন্ত্রীর সম্মাননা

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৬, ০২:৪৩ পিএম
জাতীয় ফুটবল দলের খেলোয়াড় রাতুলকে গৃহায়ন প্রতিমন্ত্রীর সম্মাননা
ছবি: FNS

আজারবাইজানে অনুষ্ঠিত ফিফা অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দলের কৃতি খেলোয়াড় এবং কাউখালীর গৌরব এই অঞ্চলকে বিশ্বমঞ্চে সম্মানিত করায় পিরোজপুরের কাউখালী উপজেলা ক্রীড়া সংস্থা পক্ষ থেকে মোঃ নাইমুর রহমান রাতুলকে স্মারক সম্মাননা দেওয়া হয়। উপজেলা এমপির পরিদর্শন কক্ষে গতকাল রাতুলের হাতে সম্মাননা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর সুমন এমপি।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রেহেনা আক্তার ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন, সাবেক ছাত্রদলের আহবায়ক সিরাজুল ইসলাম উজ্জ্বল, রাতুলের বাবা সাবেক ইউপি সদস্য আনিসুর রহমান সহ বিএনপি ও বিভিন্ন ক্রিয়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী বলেন, রাতুল আমাদের এ অঞ্চলের গর্ব আমড়া তার সাফল্য কামনা করি একসময় সে বাংলাদেশের মূল জাতীয় দলের একজন খেলোয়াড় দেশের গৌরব বয়ে আনবে।

আপনার জেলার সংবাদ পড়তে