মুলাদীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

মোঃ আরিফুল হক তারেক; মুলাদী, বরিশাল: | প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৬, ০৬:৩৫ পিএম
মুলাদীতে বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা
ছবি: FNS

বরিশালের মুলাদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় মুলাদী পৌরসভার সামনে বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ কর্মসূচি শুরু হয়। সকাল সাড়ে ১০টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। পরে পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির ১ নম্বর সদস্য, মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ আঃ ছত্তার খান। প্রধান অতিথির বক্তব্যে আঃ ছত্তার খান বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্য রয়েছে। ফ্যাসিবাদী শক্তি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবেন। দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ রয়েছেন। গণতন্ত্র সুরক্ষায় নেতাকর্মীদের সব সময় সজাগ থাকতে হবে।
মুলাদী পৌর ছাত্রদলের সদস্যসচিব কবির মোল্লার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবিদুর রহমান শরীফ, বরিশাল জেলা ওলামা দলের সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, মুলাদী সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান বেল্লাল, সফিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এসকান্দার আলী বাঘা ও সাবেক সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, পৌর বিএনপির সাবেক সহসভাপতি শাজাহান বেপারী, গাছুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আঃ সামাদ লালন, কাজিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ প্যাদা এবং নাজিরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আনসার উদ্দিন। এ সময় উপজেলা বিএনপি নেতা সেন্টু হাওলাদার, বরিশাল উত্তর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন খান, চরকালেখান যুবদলের সাবেক সভাপতি মো. আব্দুর রব আকন, যুবদল নেতা শফিকুল ইসলাম অভি খান, মিলন হাওলাদার, রাসেল হাওলাদার, বরিশাল জিয়া মঞ্চের সদস্যসচিব নজরুল ইসলাম হাওলাদার, পৌর কৃষক দলের সভাপতি আল আমিন রাড়ী, উপজেলা মৎস্য দলের সভাপতি আবুল কালাম মাঝি, মহিলা দলের সাধারণ সম্পাদক আফসানা মিম, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুমন মৃধা, উপজেলা জিয়া মঞ্চের সভাপতি মাসুদ মৃধা, ছাত্রদল নেতা মাহমুদুল্লাহ রিয়াদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে