হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে করতে হবে না জিডি

এফএনএস অনলাইন:
| আপডেট: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৯ এএম | প্রকাশ: ১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:১৭ এএম
হারানো জাতীয় পরিচয়পত্র তুলতে করতে হবে না জিডি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার পর তোলার জন্য সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান বিলুপ্ত করেছে কমিশন। 

নির্বাচন কমিশন থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মঙ্গলবার এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “নাগরিকদের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেবা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি (জিডি) দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদক্রমে বিলুপ্ত করা হলো।”

আপনার জেলার সংবাদ পড়তে