সোনারগাঁয়ে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন পদধারী ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবারনউপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃতরা সবাই স্থানীয়ভাবে আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।গ্রেপ্তারকৃতরা হলো সোনারগাঁ থানা আওয়ামী লীগের সহদপ্তর সম্পাদক মোখলেছুর রহমান আমির (৪৫), সোনারগাঁ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল মিয়া (৩৮), সোনারগাঁ পৌরসভার ৯ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক আবুল কালাম (৪৫), সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী সদস্য মঞ্জুর হোসেন (৪৫), নোয়াগাঁও ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আফজাল হোসেন বকুল (৩৫), সাদিপুর ইউনিয়ন যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ মাসুদুজ্জামান (৩৮), সাদিপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ কাদির (৩৮), নোয়াগাঁও ইউনিয়ন শ্রমিক লীগের কার্যকরী সদস্য মুসা মিয়া খোকন (৪৬) এবং কাঁচপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রমিজ (৬৩)। সম্প্রতিক তারা সরকার বিরোধী বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ছিল।সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আবদুল বারিক সাংবাদিকদের বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।