পবিত্র কুরআনুল কারীমের ছবক

মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবের শিক্ষার্থীরা

আমিনুল হক সাদি; কিশোরগঞ্জ:
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৬:৪৬ পিএম
মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবের শিক্ষার্থীরা
ছবি: FNS

সোমবার সকাল ৭ ঘটিকায় কিশোরগঞ্জ জেলা সদরের মহিনন্দ ইউনিয়নে অবস্থিত মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবে ইফা কর্তৃক পরিচালিত "সহজ কুরআন শিক্ষা কেন্দ্রে'র শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয়েছে। এছাড়াও ইসলামের প্রচার প্রসার ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দুজন গুণী ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। আয়োজিত ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হাফেজ মাওলানা মো: মোস্তাফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার ড. মাওলানা মো. কামরুল হাসান। মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তব পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মুকিত মেনু মিয়ার সভাপতিত্বে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তবের প্রতিষ্ঠাতা ইফার সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক মাও আমিনুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সদর উপজেলার সুপার ভাইজার মো.শফিকুল আলম সারওয়ার, সুরাটি ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাও আব্দুল কুদ্দুছ, সুফিয়া মান্নান গণগ্রন্‌থাগার ও মাদরাসার নির্বাহী পরিচালক মোবারক হোসেন সুমন, ইফার মডেল কেয়ারটেকার হাফেজ মাও মাসুম বিল্লাহ, সাধারণ কেয়ারটেকার মাও মাহতাব উদ্দিন, মহিনন্দ ইউনিয়ন জামাতের সাধারণ সম্পাদক আতিকুর রহমান গাজি, মহিনন্দ তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক বাবুল, মহিনন্দ গোয়ালাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দুলাল মিয়া,সমাজকর্মী মাহবুব আলম প্রমুখ।
অনুষ্ঠানে ইসলাম প্রচার প্রসারে বিশেষ অবদান রাখায় ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক হাফেজ মাওলানা মো: মোস্তাফিজুর রহমানকে ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় সুফিয়া মান্নান গণগ্রন্‌থাগার ও মাদরাসার নির্বাহী পরিচালক মো: মোবারক হোসেন সুমনকে মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। পরে শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কুরআনুল কারীমের ছবক প্রদান করা হয় এবং এলাকার মৃত মানুষের স্মরণে বিশেষ দোয়া করা হয়।
এসময় মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পাঠাগার মক্তব ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্র পরিচালনা কমিটির সদস্যগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে