বাজিতপুরে আমন ধানের নবান্নের উৎসব, বাম্পার ফলনের সম্ভাবনা

মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ:
| আপডেট: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:১৫ পিএম | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০৫:১৫ পিএম
বাজিতপুরে আমন ধানের নবান্নের উৎসব, বাম্পার ফলনের সম্ভাবনা
ছবি: FNS

আজ অগ্রহায়ণ মাসের ১ম দিন। আজ থেকে কৃষকরা বাজিতপুর উপজেলার কয়েকটি ইউনিয়নে আমন ধানের জমি কাটার ধুম পড়েছে। এ বছর আমন ধানের চাষ করা হয়েছে ৭ হাজার ২ শত ৫ সেক্টর জমিতে। প্রতি হেক্টরে আমন ধান (খরিফ) ৫.৩৭ হেক্টর ধান ফলন হচ্ছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। পিরিজপুরের কৃষক আবুল হোসেন আজ সোমবার জানান, তার ৩ একর জমিতে প্রায় ২৭০ মণ ধান হবে বলে জানিয়েছেন। এছাড়া এ এলাকার আরও কৃষকদের সাথে আলাপ করলে তারা জানান, ইরি বোরো ধানের ফলনের চেয়ে এ বছর আমন ধান অনেক বেশি হয়েছে। বোরো ধানের চেয়ে আমন ধানের খরচ কম হওয়ায় তারা লাভের আশা দেখছেন বলে জানা গেছে। এ দিকে বাজিতপুর ছাড়াও কুলিয়ারচরে বিভিন্ন ইউনিয়নে আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকে ধারণা করছেন। কৃষকরা জানান, বর্তমানে সার, জালানি দ্রব্য খুবই বেশি হওয়ার কারণে হয়তো আমন ধান কিছুটা কম লাভ হবে। তবে বৈশাখী ধানের চেয়ে এ বছর আমনের ফলন অনেক ভালো হচ্ছে বলে তারা উল্লেখ করেন। বাজিতপুর উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, বোরো ধানের চেয়ে আমন ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে