মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৬, ০২:৩৮ পিএম
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা মঙ্গলবার
ফাইল ছবি

মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে প্রণীত সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে মঙ্গলবার (১৭ নভেম্বর)। সকাল সাড়ে ৯টায় বাংলাদেশ সচিবালয়ের নবনির্মিত ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে এ সভা হওয়ার কথা রয়েছে।
মোবাইল কোর্টের কার্যকারিতা আরও বাড়ানোর লক্ষ্যে প্রণীত সুপারিশমালা বাস্তবায়ন নিয়ে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। সভায় প্রথম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হবে। পাশাপাশি বিবিধ বিষয়েও আলোচনা হবে।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি শাঁখা থেকে ১১ নভেম্বর এ সভার নোটিশ জারি করা হয়। নোটিশে সভার সময়, স্থান ও আলোচ্যসূচি উল্লেখ করা হয়েছে।
সভায় অংশগ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ ছাড়া সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছেও নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে