গাজীপুরের কালিয়াকৈরে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির আন্দোলনকে কেন্দ্র করে কারখানায় হামলা, ভাঙচুর, মহা সড়ক অবরোধ করে নৈরাজ্য সৃষ্টিতে কারখানা কর্তৃপক্ষ নিরুপায় হয়ে ৪৯ কারখানায় ছুটি ঘোষণা ও ১৩ টি কারখানা অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, রোববার সকাল থেকেই
ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় গার্মেন্টস শ্রমিকেরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে ৪৯ শিল্প কারখানা ছুটি ঘোষণা করে আরও ১৩ টি অনিদৃষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে যান চল আসল স্বাভাবিক রাখতে পুলিশ বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্র আরও জানায়, রোববার বেশ কিছু কারখানা বন্ধ থাকায় সকাল ৯ টা থেকে শ্রমিকেরা পল্লী বিদ্যুৎ এলাকায় জড়ো হতে শুরু করে।পরে তারা বিভিন্ন স্লোগান দিয়ে ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে নেমে আসে। তাদের মাসিক বেতন বৃদ্ধি করা সহ অন্যান্য দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করে। এতে মহা সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। এতে দীর্ঘ যানজটে শত শত যানবাহনে হাজারো যাত্রী ভোগান্তির স্বীকার হন। শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে স্থানীয় কয়েকটি শিল্প প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে এর মধ্যে ইন্টারইস্টপ,ইকো টেক্স, এপেক্স ফুট ওয়্যার, এপেক্স হোল্ডিংস,ট্রপিক্যাল, ফারিষ্ট,আহসান কম্পোজিট, ডিভাইন,লিডা,করোনী, লিভেন্ডার,ইনক্রেডিবল ও সদমা সহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
কারখানার শ্রমিকেরা উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ,সফিপুর, মৌচাক ও তেলিরচালা এলাকায় মহা সড়কে বিক্ষোভ মিছিল করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে অবরোধ কারিদের ছত্রভঙ্গ করে দিলে বেলা সাড়ে ১২ টায় থেমে থেমে যানচলাচল শুরু হয়।
সাদমা কারখানার পরিচালক বলেন, আমাদের কিছু করার নেই, এ পর্যন্ত ১৩ টি বন্ধ ও ৪৯ টিতে ছুটি চলছে। আন্দোলনকারি শ্রমিক নেতা সোহেল মিয়া বলেন আমাদের দাবি আদায় না হলে সব কারখানা বন্ধ করে দিবো।আজও কিছু কারখানা খোলা ছিল আমড়া সেখানে গিয়ে কারখানা ছুটি দিতে বাধ্য করেছি।
গাজীপুর শিল্প পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, শ্রমিক অসন্তোষ, কারখানায় হামলা ও ভাঙচুরসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে অনেক কারখানা বন্ধ রয়েছে। কিছু কারখানা খোলা থাকলেও উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আজ কতটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সঠিক তথ্য এখনও তাঁদের কাছে আসেনি।
তিনি আরও জানান, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অনেক কারখানা সকালে ছুটি ঘোষণা করেছে। জেলার গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
নাওজোড় হাইওয়ে থানার ওসি মঞ্জুর মুর্শেদ জানান,শ্রমিকেরা রোববার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা পল্লীবিদ্যুত এলাকায় জড়ো হয়ে রাস্তা অবরোধ করে। এসময় পুলিশ ও বিজিবি সদস্যদের সমন্বয়ে গঠিত আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সাথে কয়েক দফায় বৈঠক করে তাদের সড়িয়ে দিতে সক্ষম হলে মহাসড়কে যানচলাচল শুরু হয় । কালিয়াকৈর থানা পুলিশের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে এসেছে অপর দিকে আমরাও চেষ্টা করছি রাস্তা অবরোধমুক্ত রাখতে । এদিকে চন্দ্রা পল্লীবিদ্যুত,সফিপুর ও মৌচাক তেলিরচালা এলাকায় একসাথে অভিযান চালিয়ে মহা সড়ক থেকে বেলা সাড়ে ১২ টার দিকে শ্রমিকদের সড়িয়ে দিলে যানচলাচল শুরু করে।