হোসেনপুর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত আমিনুল হক

উজ্জ্বল কুমার সরকার; হোসেনপুর, কিশোরগঞ্জ: | প্রকাশ: ১৫ নভেম্বর, ২০২৬, ০৪:৩২ পিএম
হোসেনপুর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত আমিনুল হক
ছবি: FNS

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন মো: আমিনুল হক। রোববার ( ১৫ নভেম্বর) সকালে উপজেলা জামায়াত কার্যালয়ে রুকুনদের এক মতামত সভা অনুষ্ঠিত হয়।
রুকুনদের প্রত্যেক্ষ ভোটে ২০২৭-২৮ সেশনের জন্য মো: আমিনুল হক আমির নির্বাচিত হয়েছেন। প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম নির্বাচিত আমীরকে শপথ বাক্যপাঠ করানো। এসময় জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা সানাউল্লাহ উপস্থিত ছিলেন। সুরা সদস্যদের ভোটে অধ্যাপক এডিএম মুহিববুল্লাহকে নায়েবে আমির, অধ্যাপক আজহারুল ইসলামকে সেক্রেটারি নির্বাচিত করা হয়। এছাড়াও রুকুনদের ভোটে ৯ জনকে উপজেলা জামায়াতের মজলিসে সুরা সদস্য নির্বাচিত করেন।
তারা হলেন: অধ্যাপক আজহারুল ইসলাম, এডিএম মুহিববুল্লাহ, এনায়েত আলম শান্ত, ডা: হাসিম উদ্দিন, মো: রহমত আলী, মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই, মাওলানা মুহতাসিম বিল্লাহ, মো: ওমর ফারুক এবং আরফান হোসেন বাবর।

আপনার জেলার সংবাদ পড়তে