সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আরবি শিক্ষায় শিক্ষিত মানুষেরা নৈতিক শিক্ষায় অনেক এগিয়ে থাকা যায়। তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবার সেবা এবং সমাজ ও দেশের কল্যাণে তোমাদেরই কাজ করতে হবে। গত শনিবার রাতে উপজেলার উদ্ধবগঞ্জ এলাকায় মাদরাসাতুন নূর আল ইসলামিয়া মাদরাসা পরিদর্শনে এসে শিক্ষার্থীদের উদ্দেশে একথা বলেন।
এসময় মাদরাসাতুন নূর আল ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সোনারগাঁ উপজেলা দলিল লিখক সমিতির নেতা হাজি শাহনূর আলম, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীন সিকদার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক আতা রাব্বী জুয়েল, সোনারগাঁও প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল আলম খোকন, নির্বাহী সম্পাদক মোঃ মনির হোসেন, সমাজ সেবক হাজি শাহ আলম, ব্যাবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে দেশ ও মানুষের কল্যাণে দোয়া করা হয়।