গাজীপুরের কালিয়াকৈরে মিথ্যা মামলায় হয়রানি ও বসতভিটা জবরদখলের অপচেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন মো. দেলোয়ার হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. দেলোয়ার হোসেন অভিযোগ করেন, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি তাঁদের বসতভিটা জবরদখলের চেষ্টা চলছে। এসব ঘটনায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, মিথ্যা মামলা ও জমি দখলের অপচেষ্টা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হয়রানি বন্ধ বসতভিটার ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মো. দেলোয়ার হোসেন, ফাইজুল ইসলাম, সুলতান সিকদার, শামীম দেওয়ান ও আজিমউদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা।