শাহিনের শিক্ষার সুযোগ বন্ধ হয়ে গেছে- সে এখন পরিবার চালাতে দোকানে কাজ করে। এটা সহ্য করতে পারছেনা তার শিক্ষক খাইরুন নেছা। তিনি শাহিনের চোখে ব্যাপক সম্ভাবনা দেখেছেন। শিক্ষক খাইরুন নেছার অস্তিরতায় পাশে দাঁড়িয়েছেন তার স্বামী। তিনিও শাহীনকে স্কুলে ফেরাতে সব রকম চেষ্টা করছেন। বাধা পরিবারে সংকট, বাবা কোনো কাজ কাম করতে পারে না , মাতাও কিছু করার সুযোগ পাচ্ছে না। এমন সংকটের কারণে মায়ের হৃদয়ের মাতৃত্ব, মা নিজেই কবর দিয়েছেন। এদিকে মাতৃত্ব জেগেছে শিক্ষকের হৃদয়ে যা আবেগতারিত করেছে মানবিক ব্যক্তিবর্গের। শাহিনের উজ্জ্বল ভবিশ্যতের জন্য, নতুন ভাবে জেগে ওঠা মাতৃত্বের সম্মানে, মায়ের হৃদয়ে মাতৃত্ব ফিরিয়ে দিতে - কাজটি যত কঠিনই হউক দায়িত্বশীল সবার দ্রুত ফলপ্রসু পদক্ষেপ প্রত্যাশা করেন বিতার্কিক মিজান রহমানকেও। তিনি জানান এই ছেলেটাকে স্কুলে ফেরাতে প্রশাসনের সহযোগীতা কাম্য।
এ বিষয়ে কামালপুর হাজি খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খায়রুন নেছার সাথে সংশ্লিষ্টদেরকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।