চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর (সোমবার) বিকেল সাড়ে তিনটায় ডাকবাংলো চত্বরে নাচোল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবুতাহের খোকন-এর সভাপতিত্বে পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব আলহাজ্ব রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক এ্যাডভোকেট রফিকুল ইসলাম (টিপু)।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি সারোয়ার জাহান, সাধারণ সম্পাদক ইসমাইল বিশ্বাস, নাচোল ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহসভাপতি সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ উপজেলার ৪টি ইউনিয়নের সভাপতি ও সম্পাদক বৃন্দ।
সভা শেষে জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা কমিটি সমন্বয় করে আসন্নস্থানীয় নির্বাচনে দলীয় পছন্দের প্রার্থী মনোনয়নের লক্ষ্যে প্রার্থীদের চূড়ান্ত তালিকা কন্দ্রেপাঠানোর জন্য সিদ্ধান্তগ্রহণ করেছেন ।