রাজশাহীর বাঘায় মাদক মামলায় ১ বছর ৪ মাসের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কিশোরপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আনিসুর রহমান উপজেলার কিশোরপুর গ্রামের মাজদার রহমানের ছেলে। এ বিষয়ে বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, ১ বছর ৪ মাসের কারাদণ্ড দেওয়ার পর থেকে সে পলাতক ছিল। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।