চাঁদপুর সদর উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ (০৮ নভেম্বর) বিভিন্ন অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে দুটি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠান দুটি হলোÑ গ্রিন হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং ভাই ভাই আবাসিক বোর্ডিং। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযান পরিচালনাকালে গ্রিন হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং ভাই ভাই আবাসিক বোর্ডিংয়ে হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় নিবন্ধন ও বৈধ লাইসেন্স পাওয়া যায়নি। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী গ্রাহকদের প্রতিশ্রুত পণ্য ও সেবা যথাযথভাবে সরবরাহ না করার বিষয়টি মোবাইল কোর্টের নজরে আসে। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠান দুটিকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।