নির্ভরযোগ্য সহজলভ্য পরিসংখ্যান টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে পালিত হলো বিশ্ব পরিসংখ্যান দিবস । দিবসটির উপলক্ষ্যে রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক সোহানা নাসরিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মো: জালাল উদ্দীন, জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান, পুলিশ সুপার মিজানুর রহমান। এসময় জেলা পরিসংখ্যানের উপপরিচালক মহিদুল ইসলামসহ জেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।