যশোরের অভয়নগরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. উবায়দুজ্জামান। সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আবির আনসারী। এ সময় উপস্থিত ছিলেন অভয়নগর থানার ওসি (তদন্ত) শেখ লুৎফর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির সরদার শরীফ হোসেন, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোড়ল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজি গোলাম হায়দার ডাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিউল ইসলাম, সহ-সেক্রেটারি গোলাম মোস্তফাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সমবায়ীবৃন্দ। আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়।