দেবহাটা উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে জাতীয় সমবায় দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। দেবহাটা উপজেলা রিসোর্স কর্মকর্তা মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমির মাওঃ অলিউল ইসলাম, দেবহাটা উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান, দেবহাটা থানার এসআই সঞ্জয় পাল, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম, সাবেক দেবহাটা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক বিএনপি নেতা আব্দুল হাবিব মন্টু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদি হাসান কাজল, সাধারণ সম্পাদক মেহেদি হাসান কাজল, ছায়াপথ সমবায় সমিতির পরিচালক অনিকেত আলামত, কুলিয়া পূর্বপাড়া সমবায় সমিতির পরিচালক বাসুদেব মন্ডল, দেবী শহর সমিতির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ প্রমুখ। পরে সফল সমবায় সমিতির সংগঠনকে পুরস্কার বিতরণ করা হয়।