এফএনএস (শেফালি আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট):

মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

এফএনএস | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৫:২০ পিএম
মোরেলগঞ্জে জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা
ছবি: FNS

বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস ২০২৬। দিবসটি উপলক্ষ্যে রোববার(৮ নভেম্বর) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ। 

ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা শেখ মো. আছাদুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আক্তারুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম বাবুল, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, মেয়ারাজুল ইসলাম খসরু, সাংবাদিক ফজলুল হক খোকন, শহিদুল ইসলাম, সমবায়ী মো. ওবায়দুল ইসলাম, নিকুঞ্জ বিহার ও প্রেসক্লাব সভাপতি মশিউর রহমান মাসুম।

বক্তারা বলেন, বিআরডিবির বহু সদস্য সমিতি থেকে ঋণ নিয়ে আর ফেরত দেয়নি। সোনালি ব্যাংক টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। কয়েক কোটি টাকা অনাদায়ি রয়েছে। রহস্যজনক কারণে খেলাপীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সকল খেলাপীর নিকট থেকে টাকা আদায়ের জন্য তাগিদ দেন বক্তারা।

আপনার জেলার সংবাদ পড়তে