কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুড়া কবরস্থান নামক স্থানে একটি চৌকশ বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩৩ বোতল ফেয়ারডিল সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (তিপ্পান্ন হাজার দুইশত) টাকা।
পরবর্তীতে ৮ নভেম্বর রোববার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শান্তিপাড়া মাঠ নামক স্থানে একটি চৌকশ বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে । এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৩৬০ প্যাকেট নিশা পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ঊনিশ হাজার আটশত) টাকা।
উল্লেখ্য, উভয় অভিযানে সর্বমোট (তিয়াত্তর হাজার) টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকদ্রব্য পাচার ও চোরাচালান প্রতিরোধে সর্বদা সতর্ক, সজাগ ও তৎপর রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদার, মাদকদ্রব্য পাচার প্রতিরোধ এবং চোরাচালান নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি গোয়েন্দা নজরদারিও অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান সম্পূর্ণ আপসহীন। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠার লক্ষ্যে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।