মেহেরপুরের গাংনীতে নবাগত শিক্ষকদের সংবর্ধনা ও উপজেলার শিক্ষকদের বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী উপজেলার ধানসিঁড়ি এন্ড রেস্টুরেন্টে প্রাঙ্গণে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা সমিতির মেহেরপুর জেলার সভাপতি ও মুন্দা অলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম ফারুক।
এ সময় গাংনী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুবুল হক,সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি রাশিদুল হক,নির্বাহী সভাপতি মো: মাসুদুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে নবাগত শিক্ষকদের সংবর্ধনা ও ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষক নেতৃবৃন্দ।