পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

এফএনএস (মহানন্দ অধিকারী মিন্টু; পাইকগাছা, খুলনা) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৪:৫৬ পিএম
পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন
ছবি: FNS

খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে ৮ নভেম্বর জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার সকালে পাইকগাছা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা একরামুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ রায় ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। সভায় বক্তব্য রাখেন, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ ও ষোলো আনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান প্রমূখ। উপস্থিত ছিলেন সূর্যমুখী কৃষি সমবায় সমিতি লিঃ এ-র সম্পাদক ফাতেমা আক্তার ও ক্যাশিয়ার মহানন্দ অধিকারী সহ অন্য সমিতির সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ সমবায়ীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে