মোল্লাহাটে

জাতীয় সমবায় দিবস উদ্যাপন, সমবায়ীদের ঋণের চেক বিতরণ

এফএনএস (এম এম মফিজুর রহমান; মোল্লাহাট, বাগেরহাট) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:৪৪ পিএম
জাতীয় সমবায় দিবস উদ্যাপন, সমবায়ীদের ঋণের চেক বিতরণ
ছবি: FNS

“করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যে বাগেরহাটের মোল্লাহাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে র‌্যালি, আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার (৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উদ্যাপন করা হয়। সকাল সাড়ে ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে একটি র‌্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সমবায়ীদের মাঝে ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হাতুল জান্নাত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন, জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম আজাদ, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সমবায়ীরা। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ। উল্লেখ্য, ২৮ জন সমবায়ীদের মাঝে এক লাখ করে মোট ২৮ লাখ টাকার ঋণের চেক গাভি পালনের জন্য বিতরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে