লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

এফএনএস (রাজিয়া হাসান; লোহাগড়া, নড়াইল) : | প্রকাশ: ৮ নভেম্বর, ২০২৬, ০৩:৩৭ পিএম
লোহাগড়ায় জাতীয় সমবায় দিবস পালিত
ছবি: FNS

"করবো সমবায় গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। 

রবিবার (৮ নভেম্বর) সকালে  উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে  জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।  পরে উপজেলা পরিষদ মিলনায়তনে লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস, এম মুস্তাফিজুর রহমান। 

উপজেলা নির্বাহী কর্মকর্তার (সিএ) মো. শরিফুল ইসলাম ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রেজমিন সুলতানার সঞ্চালনায় বক্তব্য দেন  লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শরিফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সালমা জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামি জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আলমগির হোসাইন, লোহাগড়া উপজেলা শাখার আমির মওলানা হাদিউজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি বিআরডিবির সাবেক সভাপতি শ.ম লুৎফর রহমান, লোহাগড়া থানা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতির সভাপতিন বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম খান, স্বপ্নযাত্রা মহিলা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি নিলুফা ইয়াসমিন প্রমুখ। 

এছাড়াও  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোজাফফর হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি লোহাগড়ার  জয়েন্ট সেক্রেটারি  সাধারণ হাফেজ ইমরান হোসেন, 

লোহাগড়া উপজেলা প্রকল্প কর্মকর্তা (বিআরডিবি) আলি আকবর, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপসহকারী প্রকৌশলী ওয়ালী উল্যাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার চন্দ্রলিকা দাস, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা শেষে উৎপাদনমুখী, কৃষিভিত্তিক, উপজেলার সর্বোচ্চ মুলধন, নারী সমবায়ীদের প্রশিক্ষণ ও হস্তশিল্প, সমবায়ী যুব উদ্যোক্তা, বিভাগীয় শ্রেষ্ঠ সমবায়ী ও অন্যান্য ক্যাটাগরিতে ৭ জনকে সম্মাননা ক্রেস্ট এবং মাইটকুমড়া আশ্রয়ণ প্রকল্প ও মাইটকুমড়া আশ্রয়ণ (ফেইজ-২) প্রকল্প বহুমুখী সমবায় সমিতির ৮ জনকে গাছের চারা দেওয়া হয়। সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা তাদের হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মুস্তাফিজুর রহমানসহ অন্যান্য অতিথি বৃন্দ।

আপনার জেলার সংবাদ পড়তে