আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযানে গ্রেফতারি পরোয়ানার পলাতক আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের শনিবার (৭ নভেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার অফিসার্স ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ আশাশুনি থানা মামলা নং-০৮, তারিখ- ০৬/১১/২৬ এর আসামি বুধহাটা গ্রামের নজু গাইনের ছেলে মহিদুল গাইন ও সিআর- ৪০/২২ (আশাঃ) মামলার আসামি চেউটিয়া গ্রামের মৃত হাসেম সরদারের ছেলে কামরুল ইসলামকে গ্রেফতার করেন।