সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ওয়াসিম উদ্দীন, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব শেখ শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক আব্দুর রউফ প্রমুখ। আলোচনা সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুর রউফ, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদৌস রনি প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কালিগঞ্জ রোকেয়া মনসুর মহিলা কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, সরকারি কালিগঞ্জ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।