কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৭ নভেম্বর বেলা ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে দৌলতপুর উপজেলা বিএনপির অন্যতম নেতা রুহুল কুদ্দুসের সভাপতিত্বে আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বৃহত্তর কুষ্টিয়া থেকে নির্বাচিত বিএনপি দলীয় একমাত্র সংসদ সদস্য, প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা বিএনপি সেক্রেটারি আলহাজ্ব বিল্লাল হোসেন,সাবেক সেক্রেটারি শহীদ সরকার মঙ্গল, সাংগঠনিক সম্পাদক মোঃশের আলী সবুজ,অধ্যক্ষ আতাউর রহমান, যুবদলের আহ্বায়ক মোঃবেনজির আহমেদ বাচ্চু,যুবদল নেতা মোঃ মাহবুবুর রহমান, মণি লস্কর, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ মাসুদুজ্জামান রুবেল,ছাত্রদল নেতা মোঃ মিঠু শেখ, সোহাগ ইসলাম। এ এছাড়াও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষ্যে দৌলতপুর উপজেলা ১৪ টি ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠনের প্রায় ১০ সহস্রাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।