কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষ্যে আয়োজিতে া অনুষ্ঠানে উপজেলায় নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য গুহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৭৫- কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য,প্রতিরক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাস,দৌলতপুর থানার (ওসি তদন্ত) আব্দুল বাতেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার
মোঃ রিয়াজ উদ্দিন। দৌলতপুর প্রেসক্লাবের সভাপতি, দৈনিক দিনকাল প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম( শাহীন), উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জহিরুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃখাদিমুল ইসলাম। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আহাদ আলী নয়নের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের অফিসার, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন। দেশের ইতিহাসে এ দিবসের গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তার ওপরও আলোচনা করেন বক্তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।