পিরোজপুরের কাউখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউখালী উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলা শাখা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মোঃ আলী হোসেন হাওলাদারকে সভাপতি এবং মাওলানা মোঃ আহসান হাবিবকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৫ সদস্য বিশিষ্ট কাউখালী উপজেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা হাবিবুর রহমান ও আরাফাতুর রহমান শাওন।
উপজেলা শাখার সভাপতি মোঃ আলী হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি মোঃ মনিরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ. এম. জিয়াউল করিম এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা এইচ. এম. হাফিজ উল্লাহ।