সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে এবং দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলার পত্তাশী জনকল্যাণ মডেল হাই স্কুল মাঠে পিরোজপুর জেলা জাসাস, জিয়ানগর উপজেলা জাসাস ও স্থানীয় বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। জিয়ানগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি শরীফ মহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সদস্যসচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।
প্রধান অতিথির বক্তব্যে এস এম সাইদুল ইসলাম কিসমত বলেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পত্তাশী ইউনিয়নে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির সূচনা করেছিলেন। পরবর্তীতে ২০০২ সালে বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে এ অঞ্চল পূর্ণাঙ্গ জিয়ানগর উপজেলা হিসেবে প্রতিষ্ঠিত হয়। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এ অঞ্চলের সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফার ভিত্তিতে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমুখী প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, পত্তাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. কবির খান, সাধারণ সম্পাদক হেমায়েত উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. শাহিদুল ইসলাম, পিরোজপুর জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোফাজ্জল হোসেন মহাজ, জেলা জাসাস নেতা মাহাবুব হোসেন, পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ সিকদার, যুবদল নেতা সবুজ শেখ এবং স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদ, সোহাগ, আপান, রবিউল ও আলকাজ। কর্মসূচিতে পিরোজপুর জেলা বিএনপি, জাসাস এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।