কালীগঞ্জে মাদক সম্রাট সজল মেম্বর পুলিশের হাতে আটক

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৪:২৩ পিএম
কালীগঞ্জে মাদক সম্রাট সজল মেম্বর পুলিশের হাতে আটক

কালীগঞ্জে আওয়ামীলীগের সভা থেকে সজল মেম্বর নামের এক যুবককে পুলিশ আটক করেছে।সোমবার সন্ধ্যায় সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের ইউপি সদস্য সজল হোসেন একই ইউনিয়নের ভাটপাড়া কদমতলা এলাকায় আওয়ামীলীগ কর্মীদের নিয়ে মিটিং করছিল। এসময় কালীগঞ্জ থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করে ও অন্যরা পালিয়ে যায়। এলাকাবাসী জানায়, আটককৃত সজল মেম্বর কালীগঞ্জে মাদক সম্রাট হিসেবে পরিচিত। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত সজল মেম্বর ৫ আগষ্টের পূর্বে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের কাছে ত্রাস ছিল।

আপনার জেলার সংবাদ পড়তে