কয়রা উপজেলার ঐতিহ্যবাড়ি বিদ্যাপিঠ বড়বাড়ি মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগষ্ট) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল আলম। এতে প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মাওলানা জাকারিয়া হোসাইন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ। এ উপলক্ষে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ আবুল বাশার, শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, মাওলানা হাসান আল মামুন, হেনা রানী মন্ডল, রিয়াদ আব্দুল্যাহ, শিক্ষার্থী কারিমা সুলতানা প্রমুখ। আলোচনা সভা শেষে ইসলামী সংগীত ও পবিত্র কোরআন তেলোয়াত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরন করা হয়। পরে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জাকারিয়া হোসাইন।