দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

এফএনএস (মোঃ সাইফুল ইসলাম শাহিন; দৌলতপুর, কুষ্টিয়া) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৮:৪০ পিএম
দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গরুরা কবরস্থান নামক স্থানে বিজিবি টহল দল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,১৯০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫,৪৫০/- (পঁয়ষট্টি হাজার চারশত পঞ্চাশ) টাকা।

২৫ আগস্ট ২০২৬ তারিখ মঙ্গলবার  ধলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মোল্লাপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৯ বোতল মদ, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ তেরো হাজার পাঁচশত) টাকা।

একই তারিখে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২২ বোতল ফেন্সিডিল, ১,২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য  (ছয় লক্ষ এগার হাজার) টাকা। একই তারিখ রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিজপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ ও ১,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য  (তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা।

উপরোক্ত মালামালের আনুমানিক সিজার মূল্য(তেরো লক্ষ উনিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান অব্যাহত  রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে