দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

এফএনএস (আর.কে.বাপ্পা; দেবহাটা, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৫ আগস্ট, ২০২৬, ০৩:৩৮ পিএম
দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

“মাদক নয়, তোমার মেধা হোক তোমার পরিচয়”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটায় স্থানীয় পর্যায়ে যুব ও শিশু ফোরামের বার্ষিক সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলার খেজুরবাড়িয়া পলিটেকনিক ইছামতি বিএম কলেজ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমির সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু। ন্যাশনাল চাইল্ড ফোরামের ভাইস প্রেসিডেন্ট অনামিকা পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুশীলনের উপপরিচালক জি এম মনিরুজ্জামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া ম্যানেজার মিল্টন সিংহ, সুশীলনের প্রোগ্রাম ম্যানেজার মামুন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা শাহাজান আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান কাজল এবং সুশীলনের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আসাদুজ্জামান রিপন।

এছাড়া সুশীলনের অন্যান্য কর্মকর্তা, দেবহাটা উপজেলার চারটি ইউনিয়ন থেকে আগত শিশু ফোরামের ১০০ সদস্য এবং যুব ফোরামের ১০০ সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুব ও শিশুদের দূরে রাখতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে অনলাইন জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। নিজেদের বাল্যবিবাহ থেকে রক্ষা করার পাশাপাশি অন্যদেরও বাল্যবিবাহ প্রতিরোধে উৎসাহিত করতে হবে।

আপনার জেলার সংবাদ পড়তে