ঝিনাইদহের কালীগঞ্জে আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজের পরিচালনা পর্ষদের নবনির্বাচিত সভাপতি হামিদুল ইসলাম হামিদ। তার সঙ্গে শিক্ষক-কর্মচারী,শিক্ষার্থী ও এলাকাবাসীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানের সভাপতিত্বে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালনা পর্ষদের সভাপতি, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক প্যানেল মেয়র ও বিশিষ্ট রাজনীতিবিদ হামিদুল ইসলাম হামিদ। তাকে ফুল দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মশিয়ার রহমানসহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও এলাকাবাসী। এ সময় নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।শুভেচ্ছা বিনিময় কালে হামিদুল ইসলাম হামিদ বলেন,কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা নিয়ে কলেজটিকে আরও এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য।
উক্ত অনুষ্ঠান বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, অভিভাবক সদস্য, মিজানুর রহমান, সহকারী অধ্যাপক, মুছা করিম, রেদোয়ানুর রহমান, বদিউজ্জামাল, আশরাফুল ইসলাম সহ আরও অনেকে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।