দাকোপে বেসরকারী পর্যায়ে উন্নয়নে নবপল্লব প্রকল্পের অর্জন ও সফল উদ্যোগ সমূহের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় দাকোপ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার বোরহান উদ্দিন মিঠু। উপজেলায় কর্মরত ৯টি পৃথক বেসরকারী উন্নয়ন সংস্থা এই প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের টেকনিক্যাল এ্যাডভাইজার শামিম আহমেদ’র সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তৃতা করেন প্রকল্পের ট্রেনিং এন্ড টেকনোলজি কর্মকর্তা দাকোপ মোঃ দেলোয়ার হোসেন। বক্তৃতা করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার, কৃষি কর্মকর্তা শিউলি বিশ্বাস, যুবউন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ সাব্বির আহমেদ, সুদেব কুমার রায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবির মন্ডল, নুর হোসেন সানা, দাকোপ প্রেসক্লাব সভাপতি শামিম হোসেন, ইউপি সদস্য নিমাই চন্দ্র রায়, এনজিও ফ্রেন্ডশীপ’র নিজাম উদ্দিন, ডিএসকে’র হোসেন সিদ্দিক মিলন, সিএনআরএস’র রউজ উদ্দিন, নবপল্লব প্রকল্পের কমিউনিটি সুপার ভাইজার মোঃ তৈয়েবুর রহমান, উপকারভোগী জয়ন্ত গাতীদার, কাকলি বিশ্বাস প্রমুখ। সভায় প্রকল্পের আওতায় সংশ্লিষ্ট ৯টি বেসরকারী উন্নয়ন সংস্থা তাদের বাস্তবায়িত বিভিন্ন কাজের স্বচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।