পাঁচ দফা দাবীতে ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ০২:০১ পিএম
পাঁচ দফা দাবীতে ৮ দলের রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত
পাঁচ দফা দাবীতে রাজশাহীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আটদলের রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ নভেম্বর) দুপুর দুইটা থেকে শুরু হওয়া সমাবেশে আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে আশে পাশের রাস্তা লোকারণ্য হয়ে যায়। সমাবেশ ৮ দলের শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, যতদিন এই দুনিয়া আল্লাহর আইন দ্বারা পরিচালিত না হবে ততদিন অশান্তি দুর হবে না। সেজন্য কোরআনের আলো সংসদে জ্বালাতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর মাওলানা আব্দুল হক আজাদ তার বক্তব্যে বলেন,বারংবার পটপরিবর্তন হয়েছে কিন্তু মানুষের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। এর কারণ হলো, শাসক অসৎ ছিলো এবং ভুল আইন দ্বারা দেশ পরিচালিত হয়েছে। বর্তমানে ব্যবস্থায় হাজার কোটি টাকার ঋণখেলাফি মুক্ত ঘুরে বেড়ায় আর দশ হাজার টাকার ঋণখেলাফি গরীব কৃষককে কারাগারে যেতে হয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে আমাদেরকে ইসলামের আইন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, অতিতে তিনটি দল দেশ শাসন করেছে। তারা সবাই সন্ত্রাস, চাঁদাবাজী ও টাকা পাচারের সাথে জড়িত ছিলো। ভিন্নমতকে নির্মমভাবে দমন করেছে। ইসলামী আন্দোলনের কর্মীদের ফাঁসি দিয়েছে। এবার সুযোগ এসেছে পরিবর্তনের। এই সুযোগ কাজে লাগাতে হবে। মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা আটদল একত্রে কাজ করে যাচ্ছি। তবে আল্লাহর রহমতে এই জোট আরো বড় হবে। আমরা জেলা-উপজেলা ও থানায় থানায় লিয়াজো কমিটি করে দৃঢ় ঐক্য গড়ে তুলবো যা আগামী নির্বাচনে জাতির মুক্তি এনে দেবে ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন বলেন, একটি দল যেনতেন উপায়ে নির্বাচন করে দেশে আবারো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। সেই সুযোগ কাউকে দেয়া হবে না। এডভোকেট আনোয়ারুল হক চাঁন বলেন, বাংলাদেশের মানুষ বারংবার ধোঁকা খেয়েছে। ২৪ এর পরেও একটি দল ধোঁকা দেয়ার চেষ্টা করছে। নেজামে ইসলাম পার্টির আব্দুল মাজেদ আতহারি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আমাদের প্রস্তাবের প্রতি সরকার কর্ণপাত করে নাই। জাগপার মুখপাত্র জনাব রাশেদ প্রধান বলেন, আল্লাহ ছাড় দেন। কিন্তু ছেড়ে দেন না। ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বলেন, একটি দল গণভোট ভয় পায়, পিআরেও ভয় পায়। তাদের এই ভয় আগামী নির্বাচনে পরাজয়ে গিয়ে পৌছবে ইনশাআল্লাহ। সমাবেশে অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকনসহ আটদলের স্থানীয় নেতৃবৃন্দ।
আপনার জেলার সংবাদ পড়তে